রবিবার, অক্টোবর ৪, ২০২৬

সাতক্ষীরায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমুলক সভা

  • এস এম মহিদার রহমান,
  • ২০২৬-০৪-০৫ ২০:৪৭:৪৪
সাতক্ষীরায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভায় বক্তব্য রাখছেন জেলা প্রশাসক আফরোজ আখতার,এসময় উপস্থিত নেতৃবৃন্দ।

সাতক্ষীরা : সাতক্ষীরায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের লক্ষে  প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কাক্ষে জেলা প্রশাসক আফরোজা আখতার সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হোসেন,মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, পৌরসভার সিইও মোঃ আসাদুজ্জামান, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাফিউল ইসলাম সহ সরকারি বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।সভায় পহেলা বৈশাখে বর্ণাঢ্য শোভাযাত্রা,শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলায় ও সংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাঙালির অসাম্প্রদায়িক চেতনা তুলে ধরার লক্ষ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
 

 


এ জাতীয় আরো খবর