রবিবার, অক্টোবর ৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে হামের বিশেষ টিকাদান কর্মসূচী উদ্বোধন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৪-০৫ ১৫:৪৩:৫৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ৩টি উপজেলার ৩৯টি কেন্দ্রে  একযোগে হামের বিশেষ টিকাদান কর্মসূচী  উদ্বোধণ করা হয়েছে। রোববার(৫ এপ্রিল) সকালে জেলা হাসপাতালে ৬ মাস থেকে  ৫ বছরের কমবয়সী শিশুদের হাম-রুবেলার এই বিশেষ টিকাদান কর্মসূচী উদ্বোধণ করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার গৌতম কুমার বিশ^াস,জেলা হাসপাতাল তত্বাবধায়ক ডা. মশিউর রহমান, সিভিল সার্জন ডা, এ,কে,এম সাহাব উদ্দীন,জেলার স্থানীয় সরকার বিভাগের প্রশাসক ও পৌর প্রশাসক  উজ্জল কুমার ঘোষ,জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক শুকলাল বৈদ্য সহ সংশ্লিষ্টরা।
সিভিল সার্জন জানান, জেলা সদর,র্শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলার ১ লক্ষ,৬৭ হাজার ২৮৭ জন শিশুকে হাম-রুবলোর একটি বুষ্টার ডোজের বিশেষ ‘এমআর’ টিকা দেয়া হচ্ছে। আগামী ২৩ এপ্রিল পর্যন্ত প্রায় তিন সপ্তাহব্যাপী টানা এই টিকা দেয়া হবে। এ জন্য জেলা হাসপাতাল ও  জেলার দুই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩টি স্থায়ী  ও এই ৩ উপজেলায় ৩৬টি অস্থায়ী কেন্দ্র খোলা হয়েছে। জেলার অন্য শিশুদের পর্যায়ক্রমে এ টিকার আওতায় আনা হবে।  দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলা প্রথম পর্যায়ে টিকার আওতায় এসেছে।
সিভিল সার্জন বলেন, এ পর্যন্ত জেলার ৬ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। জেলায় এখন ৬৩ জন রোগি সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। জানুযারী থেকে এ পর্যন্ত জেলায় ৪০৩ জন রোগি সন্দেহজনক হাম নিয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। 


এ জাতীয় আরো খবর