ছলনায় মোড়া মুখগুলো সারি সারি
একে অপরের হাতেতে রেখেছে হাত ।
বুকে জড়িয়েও ছলনা করছে তারা
দেখি আর ভাবি ,
কেয়া বাত্ কেয়া বাত্ ।
মনে মনে তারা ঈশ্বরে দেয় ধোঁকা
দীপ ধূপ জ্বেলে একই টেকনিকে চলে
মিছে স্তব মিছে ভক্তি দেখিয়ে এরা
এটা সেটা চায় ,
স্তুতি করবার ছলে ।
একই ভাবে তারা জিতে নেয় সব কিছু
ছক্ ছকে আর ছলনাতে বাজি মাত্ ।
দম আটকিয়ে সত্য মরছে দেখে
সোৎসাহে বলি ,
কেয়া বাত্ কেয়া বাত্ ।