বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে কবরস্থান থেকে ১টি দেশী বন্দুক,১০ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন জব্দ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৪-৩০ ১৪:৪১:৫৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের  শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বাবুপুর মিরাটুলি গ্রামের একটি কবরস্থানে অভিযান চালিয়ে একটি দেশী বন্দুক, ১০ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন উদ্ধার করেছে র‌্যাব। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয় নি। র‌্যাব জানায়, গত বুধবার(২৯ এপ্রিল)  সন্ধ্যা পৌনে ৭টার দিকে  স্থানীয় সূত্রে খবর পেয়ে ওই কবরস্থানে তল্লাশী করে পশ্চিম-দক্ষিন  বাউন্ডারির কোনার দিকে একটি সন্দেহজনক  কাপড়ের বাজার করা ব্যাগ পাওয়া যায়। ওই ব্যাগ তল্লাশি করে ওইসব অস্ত্র উদ্ধার হয়।
বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে (৩০এপ্রিল) র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দ অস্ত্র শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে। এ ঘটনায় গোয়েন্দা নজরদারি অব্যহত রয়েছে। 


এ জাতীয় আরো খবর