বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

গোমস্তাপুরে বিদূৎস্পৃষ্টে রং মিস্ত্রির মৃত্যু

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৪-৩০ ১৯:৪২:৩১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকায় বিদ্যূৎস্পৃষ্টে মেহেদী হাসান(২৩) নামে একজন রংমিস্ত্রীর মৃত্যু হয়েছে। তিনি রহনপুর পৌর গম্বুজপাড়া মহল্লার কুরান আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে রহনপুর বড়বাজার এলাকায় একটি দ্বিতল ভবনের দ্বিতীয় তলায় সড়কের দিকে ঝুলে রং এর কাজ করছিল মেহেদী। এ সময়  বিদ্যূতের প্রধান সঞ্চালন লাইনের সাথে  হাতের সংস্পর্শে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে আহত হন মেহেদী। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকাল পৌনে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃুত্য মামলা হয়েছে। 


এ জাতীয় আরো খবর