চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে ‘লালন’ স্মরণ উৎসব উপলক্ষে ভক্ত-সাধুসঙ্গ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৭ মার্চ) বিকালে জেলা শিল্পকরা একাডেমি মিলনায়তনে ‘চাঁপাই বাউল ভক্তকুল’ নামের একটি সংগঠন অনুষ্ঠানটি আয়োজন করে। সংগঠনের সভাপতি শাহজাহান চিশতীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও অনুষ্ঠান কমিটি আহব্বায়ক কাওসার রিপনের সঞ্চলনায় অনুষ্ঠানে লালনের বানী ও দর্শণ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় অংশ নেন আলাল সাধু, হুমায়ুন সাধু, কবি আনিফ রুবেদ, জনপ্রিয় আঞ্চলিক গান গম্ভীরা গানের ‘নানা’ ও জেলার সিনিয়র সাংবাদিক মাহবুব আলম,পলাশ আহমেদ,কাব্য মোল্ল সহ সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিরা এবং লালন ভক্তকুল।
সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠানে লালন সঙ্গীত পরিবশেন করেন ওয়াহাব বাউল, কালাম ভান্ডারী, ইসমাইল ভান্ডারী,মনিরা পারভীন, শফিকুল ইসলাম সহ শিল্পীবৃন্দ। বিভিন্ন শ্রেণী ও পেশার সংস্কৃতিমনা মানুষজন অনুষ্ঠান উপভোগ করেন।