চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় একটি মুদি দোকানে অসাধু উদ্দেশ্যে জ¦ালানি তেল মজুদ ও বেশি মূল্যে বিক্রির অভিযোগে দোকানী মকবুল হোসেনকে (৪০) ১০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। আদালত সূত্র জানায়,গত মঙ্গলবার(২৪ মার্চ) সন্ধ্যায় কৃষ্ণগোবিন্দপুর চামারপাড়া গ্রামে মকবুলের মুদি দোকান এবং দোকান সংলগ্ন বাড়িতে অভিযান চালায় সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট ইকরামুল হক নাহিদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। গোপন খবরের ভিত্তিতে পরিচালিত অভিযানকালে ছদ্মবেশে ওই দোকনে তেল কিনতে গেলে দোকানি অকটেনের মূল্য প্রতি লিটার ২৭০ টাকা দাবি করেন। এছাড়াও অভিযানে দোকানির বাড়ি তল্লাশী করেও অসাধু উদ্দেশ্যে তেল মজুদ ও চড়া মূল্যে বিক্রির প্রমাণ পাওয়া যায়।
পরে দোকানির স্বীকারোক্তির ভিত্তিতে আদালত ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৪০ ধারায় তাঁকে ১০ হাজার টাকা অর্থদন্ড আরোপ করে আদায় করে। এছাড়া জব্দ ২০ লিটার অকটেন বিধি মোতাবেক বিক্রি করে টাকা সরকারি কোষাগারে জমা করার নির্দেশ দেয়া হয়।
এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট ইকরামুল হক নাহিদ অভিযানটি নিশ্চিত করে বলেন, অসাধু ব্যবসায়ী, মজুদদার ও কালোবাজারিদের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যহত থাকবে। সদও থানা পুলিমেল একটি দল অভিযান সহায়তা প্রদান করে।