তোমার সাথে আমার এ জন্মের,
সম্পর্কটা যেন এ জন্মেই যায় চুকে।
পরজন্মে যেন এই অসম্পূর্ণ জীবনের,
কাহিনী সামনে আসে না ফিরে।
এ জন্মের ব্যর্থতা যেন এখানেই ইতি টানে,
পরজন্মে যেন তোমার খোলসে
আবারও আমার মন বাসা না বাঁধে।
এই জীবনের দুঃখ যেন এই জীবনেই,
শেষ হয়ে যায় আর ফিরে না আসে।
তোমার স্মৃতি এই জীবনেই যেন নিশ্চিহ্ন হয়ে যায়,
পরের জন্মে লিখতে চাই আমি নতুন করে।
তোমার সাথে এই জীবনের যত স্বপ্ন দেখার ছিল,
সব যেন এই জীবনেই ইতি টানে চিরতরে।
তোমার সাথে এই জীবনের সম্পর্ক যেন,
ফিরে না আসে আবারও নতুন করে।
আবারও যেন ভুল পথে ভুল মানুষের সাথে,
ভুল সময়ে হৃদয় গহীনে ভালোবাসা না জমে।