বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় কাঠ ব্যবসায়ীর মৃত্যু

  • শিলা আক্তার
  • ২০২৬-০৩-১৮ ২১:১৯:০৩

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা ঃ
টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় ফারুক হোসেন (৪৫) নামে এক কাঠ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হযেছে। আজ বিকেল ৪ ঘটিকায় এ দুর্ঘটনা ঘটে। দেওহাটা বাজারে তার একটি কাঠের দোকান ছিল।
 তিনি উপজেলার রসিদ দেওহাটা গ্রামের বাসিন্দা এবং রাজ্জাক হোসেনের পুত্র। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়,  ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা আন্ডারপাসের নিচে একটি মোত্তাকিন গাড়ি একটি প্রাইভেট কারকে ধাক্কা দিলে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফারুক হোসেনের ওপর গিয়ে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রারা দ্রুত তাকে উদ্ধার করে মির্জাপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল সারোয়ার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্তের দাবি না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরর করা হয়েছে। তবে পরিবার মামলা দায়ের করলে তা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
 


এ জাতীয় আরো খবর