মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইরান থেকে ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে Israel Defense Forces। রোববার হামলার পরপরই পুরো ইসরায়েলজুড়ে সতর্কবার্তা জারি করা হয়।
ইসরায়েলি সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, আকাশপথে আসা হুমকি মোকাবিলায় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। একই সঙ্গে নাগরিকদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম CNN জানায়, তেল আবিব শহরের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র বা গোলাবারুদের আঘাত হানার ঘটনা তদন্ত করছে দেশটির পুলিশ। এক পুলিশ মুখপাত্র জানান, ক্ষতিগ্রস্ত স্থানগুলো ভিন্ন ভিন্ন এলাকায় অবস্থিত এবং নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও বোমা বিশেষজ্ঞ দল কাজ করছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অন্যদিকে বাহরাইন-এর রাজধানী মানামা-য় ভোরে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে Agence France-Presse।
বাহরাইনের কর্তৃপক্ষ দাবি করেছে, ইরানের হামলা শুরু হওয়ার পর থেকে তারা এখন পর্যন্ত ১২৫টি ক্ষেপণাস্ত্র ও ২০৩টি ড্রোন প্রতিহত করেছে। এসব হামলায় বাহরাইনে দুজন এবং পার্শ্ববর্তী উপসাগরীয় দেশগুলোতে আরও ২৪ জন নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম The Guardian জানিয়েছে।
কী-ওয়ার্ডঃইরান ইসরায়েল হামলা,মধ্যপ্রাচ্য ক্ষেপণাস্ত্র উত্তেজনা,বাহরাইন বিস্ফোরণ খবর