মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযান,১টি ওয়ান শুটার গান ২ রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার ১

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৬-০৩-১৫ ২১:৪৫:৩৬

মহেশখালী কক্সবাজার
মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাতারবাড়ী থেকে  ১টি ওয়ান শুটার গান  (এলজি) এবং ২ রাউন্ড কার্তুজসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মহেশখালী থানা পুলিশ সূত্রে জানা যায় - ১৫ মার্চ (রবিবার) গভীর রাতে গোপন সূত্রে  সংবাদের ভিত্তিতে  মহেশখালী থানাধীন মাতারবাড়ী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড দক্ষিণ রাজঘাটস্থ ধৃত আসামী মোঃ করিম (২৭) এর বসতঘরে ১ জন ব্যাক্তি অস্ত্রসহ অবস্থান করিতেছে। 
উক্ত সংবাদের ভিত্তিতে মহেশখালী থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুস সুলতান এর দিক নির্দেশনায় মাতারবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই/ মোজাহারুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ  ঘটনাস্থলে পুলিশের অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনা কালে,মাতারবাড়ী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের  দক্ষিণ রাজঘাট এলাকার মৃত গিয়াস উদ্দিন এর পুত্র মোঃ করিম (২৭)কে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। 
পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামীর দেখানো ও নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে আসামীর থাকার রুমের খাটের জাজিমের নিচ হইতে ১ টি দেশীয় তৈরী ওয়ান শুটার গান (এলজি) এবং ২ (দুই) টি লাল রংয়ের তাজা কার্তুজ উদ্ধারপূর্বক  উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা  মূলে  জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত  আসামী ও উদ্ধারকৃত অস্ত্রগুলি পুলিশ হেফাজতে নেন। 
পরবর্তীতে গ্রেপ্তারকৃত  আসামী ও  উদ্ধারকৃত অস্ত্রসহ মহেশখালী  থানায় নিয়ে আসে। উক্ত আসামীর বিরুদ্ধে এজাহার প্রদান করিলে এ সংক্রান্তে মহেশখালী থানার মামলা নং- ১৬, তারিখ-১৫/০৩/২০২৬,জিআর-৭৪/২৬, ধারা-19A/19(f) The Arms Act, 1878; রুজু করা হয়েছে।
মহেশখালী থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুস  সুলতান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন- 
গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে, তাকে বিজ্ঞ আদালতের প্রেরণ করা হয়েছে। 
মহেশখালী  থানা  এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখতে সন্ত্রাসী,অস্ত্রধারীদের বিরুদ্ধে  পুলিশের  নিয়মিত অভিযান চলমান থাকবে।


এ জাতীয় আরো খবর