বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন সাবেক এমপি হারুনুর রশীদ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৩-১৫ ২১:০৭:৫৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন  সিনিয়র বিএনপি নেতা  মো: হারুনুর রশীদ।  রোববার(১৫ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এক প্রজ্ঞপনে তাঁকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়।
হারুন চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের চারবারের সাবেক সংসদ সদস্য, বিএনপি চেয়ারম্যান  ও  প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা পরিষদের(দলীয়) সদস্য। তুখোড় এই শীর্ষ সাবেক ছাত্রদল নেতা  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে  দলীয় প্রার্থী হয়ে পরাজিত হবার পরও  সাংগঠনিক কার্যক্রম বহাল রাখেন। ছয়বার তিনি সংসদ সদস্য হিসেবে প্রতিদ্ভন্দিতা করেছেন।
২০১৮ সালের নির্বাচনে যে ৬ জন বিএনপি থেকে সংসদ সদস্য হন ও পরে পদত্যাগ করেন হারুন তাঁদের অন্যতম। হারুনের স্ত্রী সাবেক সংসদ সদস্য,বিএনপির ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া।  হারুনের নতুন নিয়োগ স্বাগত জানিয়েছেন অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট দিয়েছেন।


এ জাতীয় আরো খবর