বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠান এরফান গ্রুপের ২,৪০০ মানুষের মাঝে ৩৬ লক্ষ টাকা যাকাত বিতর

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৩-১৪ ২৩:০৫:৫৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘এরফান গ্রুপ’ প্রতিবারের ন্যয় এবছরও  ২ হাজার ৪০০  অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ১ হাজার ৫০০ টাকা করে ৩৬ লক্ষ টাকা যাকাত হিসেবে বিতরণ করেছে। শনিবার(১৪মার্চ) সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের ১ নং ওয়ার্ডের কল্যানপুর মহল্লায় গ্রুপের প্রতিষ্ঠাতা এরফান আলীর বাসভবন এলাকায়  পুলিশী নিরাপত্তায় যাকাতের নগদ টাকা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এরফান গ্রুপের এমডি ও এরফান আলীর ছেলে মাহবুব আলম সিআইপি,জিএম সাইফুল ইসলাম সহ গ্রুপের কর্মকর্তাগণ এবং গণ্যমান্য ব্যাক্তিবর্গ। যাকাত বিতরণের পূর্বে মরহুম এরফান আলীর জন্য দোয়া করা হয়।
উল্লেখ্য, দীর্ঘদিন যাবৎ সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়িক গ্রুপটি প্রতিবছর যাকাত প্রদান,করোনা,বন্যা সহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগকালে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিয়মিত কাজ করে যাচ্ছে। 


এ জাতীয় আরো খবর