বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইনজেকশন ও গাঁজাসহ গ্রেপ্তার ৪

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৩-১৪ ২৩:০৩:৩৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে নেশাজাতীয় ২৭ এম্পুল (পিস) বুপ্রেনরফিন কুপিজেসিক ইনজেকশন ও ২৫ গ্রাম গাঁজাসহ ৪ জন গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারদের মধ্যে  ইনজেকশনসহ গ্রেপ্তার একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা ও গাঁজাসহ গ্রেপ্তার ৩ জনকে  বিভিন্ন মেয়াদে কারাদন্ড  ও অর্থদন্ডে দন্ডিত করে ভ্রাম্যমাণ আদালত।
গ্রেপ্তাররা হলেন শিবগঞ্জ পৌর  ৬ নং ওয়ার্ডের কাশিবাটি শেখটোলা মহল্লার মৃত আজমত শেখের ছেলে হেলাল উদ্দিন(৪০),পৌর বড়চক দৌলতপুর মহল্লার মো.বাবুলের ছেলে আনোয়ার হোসেন (২৬), ছত্রাজিতপুর ইউনিয়নের জাহাঙ্গীরপাড়া গ্রামের সহীম উদ্দিনের ছেলে মো. রনজু (৪০) ও ইউনিয়নের কুমারপাড়া গ্রামের মৃত আইস উদ্দিনের ছেলে দুরুল হোদা(৫৫)।
শনিবার (১৪ মার্চ)  বিকাল ৩টার দিকে ছত্রাজিৎপুর  জাহাঙ্গীরপাড়া গ্রামে ও পৌর এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ ৩ জনকে এবং এর আগে  শনিবার দুপুর ১টার দিকে পৌর কাশিবাটি  শেখটোলা এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক  চৌধুরী ইমরুল হাসান বলেন, ভ্রাম্যমাণ আদালতের বিচারক (এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট) ও শিবগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় গাঁজা সহ গ্রেপ্তার রনজুকে ৬ মাসের কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড, দুরুল হোদাকে ৩ দিনের কারাদন্ড এবং আনোয়ারকে ৫ দিনের কারাদন্ড ও ৫০ টাকা অর্থদন্ড করেন। এছাড়া ইনজেকশনসহ গ্রেপ্তার হেলালের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়। 


এ জাতীয় আরো খবর