সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

স ঙ্গী তা ক র

  • মেয়ে, তুমি চুপ কেন?
  • ২০২৬-০৩-১৪ ১৪:৪৯:৫১

মেয়ে, তুমি কি অশিক্ষিতা? 
বোকা কিংবা সহজ সরল, 
তবে একথা জেনে রাখো
তোমার পেটে ভরবে গরল।

খুব সহজে ভোলাবে তোমায় 
পেটাবে খুব ইচ্ছে মত,
নিজের চাহিদা মিটিয়ে নিতে 
তোমার শরীরে করবে ক্ষত। 

মেয়ে, তুমি কি শিক্ষিতা?
রূপে গুণে অনন্যা,
তবুও তোমায় করবে ধ্বংস 
কিছুতে ছাড় মিলবে না‌।

ছলনা আছে, কৌশল আছে 
তোমার জন্য যত্নে তোলা,
বিশ্বাস নিয়ে খেলবে তোমার 
ভরবে অবিশ্বাসের গোলা।
 
মেয়ে, তুমি চুপ কেন? 
উত্তর নেই তোমার মুখে!
লক্ষ্মী হওয়ার মন্ত্রটা কি 
গেঁথে নিয়েছো অলীক সুখে।

এসো এবার বদলে ফেলো 
বদলে ফেলো নিজের স্বভাব, 
শান্ত, শিষ্ট লক্ষ্মী নয় 
দেখাও লক্ষ্মী বাঈয়ের প্রভাব।


এ জাতীয় আরো খবর