বাংলাদেশ জাতীয় সংসদ-এর ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। বৃহস্পতিবার ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
অধিবেশনে সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি জানান, ডেপুটি স্পিকার পদে একটিমাত্র মনোনয়ন জমা পড়েছে এবং মনোনীত প্রার্থী দায়িত্ব পালনে সম্মতি দিয়েছেন।
এরপর প্রস্তাব উত্থাপনের জন্য সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার-কে আহ্বান জানানো হয়। তিনি ব্যারিস্টার কায়সার কামালের নাম প্রস্তাব করেন। প্রস্তাবটি সমর্থন করেন সংসদ সদস্য আশরাফউদ্দিন।
পরে প্রস্তাবটি সংসদে পেশ করা হলে কণ্ঠভোটে তা অনুমোদিত হয় এবং ব্যারিস্টার কায়সার কামাল ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন।
কী-ওয়ার্ড:ডেপুটি স্পিকার,কায়সার কামাল,ত্রয়োদশ সংসদ