বারবার তুমি ভালোবেসে ফেলো
বারবার খাও ধোঁকা ।
সবাই তোমাকে মাথামোটা ভাবে
কিম্বা নেহাৎ বোকা ।
কিন্তু তারা জানে নাতো কেউ
বোকা নও তুমি মোটে ।
তোমার কপালে বারবার শুধু
ধোঁকাবাজেরাই জোটে ।
তোমার ভেতরে এখনো রয়েছে
বিশ্বাসী এক মন ।
তাই তো তোমায় সহজে ঠকায়
'ভালোবাসি' প্রলোভন ।