বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬

কোম্পানীগঞ্জে সহকারী শিক্ষক সমিতির ইফতার ও বিদায় সংবর্ধনা

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৬-০৩-০৯ ২১:০৩:৩১

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে,বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি(এস-১২০৬৮)
কোম্পানীগঞ্জ শাখার আয়োজনে ইফতার মাহফিল ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. একরামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নুরুল আলম সিকদার, বিএনপির নেতা মফিজ উদ্দিন, বসুরহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন, বিএনপি নেতা আহছান উল্যাহ মানিক, কোম্পানীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ ফরিদ আহমেদ প্রমূখ।

 


এ জাতীয় আরো খবর