বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কিশোরগঞ্জে মানববন্ধন

  • ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ :
  • ২০২৬-০৩-০৮ ১৮:৩২:০২

কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
বাংলাদেশ মহিলা পরিষদ, সচেতন নাগরিক কমিটি (সনাক) ও নিরাপদ সড়ক চাই এ তিনটি সংগঠনের যৌথ উদ্যোগে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। 
রবিবার (৮ মার্চ) সকাল ১১ টায় জেলা শহরের কালীবাড়ি মোড় মুক্তমঞ্চ এলাকায় মানববন্ধন শুরু হয়। ঘন্টাব্যাপী কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মায়া ভৌমিক, সাধারণ সম্পাদক আতিয়া হোসেন, সচেতন নাগরিক কমিটির সনাক জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট হামিদা খাতুন, নিরাপদ সড়ক চাই কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ফিরোজ উদ্দিন ভূঁইয়া ও সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান। নারী অধিকারের পক্ষে বিভিন্ন ধরণের ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠন তিনটি সংগঠনের সদস্যরা মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।

 


এ জাতীয় আরো খবর