বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

ইসরায়েল ও মার্কিন বাহিনীর বর্বরোচিত হামলায় খামেনির মৃত্যুতে বাংলাদেশ গণমুক্তি পার্টির শোক ও নিন্দা

  • সংবাদ বিজ্ঞপ্তি
  • ২০২৬-০৩-০১ ২০:৪৬:৪৯

অদ্য রবিবার (০১ মার্চ ২০২৬) বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)'র সভাপতি এম এ আলীম সরকার এক বিবৃতিতে বলেন,  গতকাল সকালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ইসরায়েল ও মার্কিন বাহিনী  নৃশংস ও বর্বরোচিত হামলা চালিয়ে হত্যা  করেছে এবং শিশুসহ দুইশতের বেশি লোক নিহত হয়েছে। ইসরাইল ও মার্কিন বাহিনীর এই নৃশংস হামলায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে বাংলাদেশ গণমুক্তি পার্টি গভীর শোক প্রকাশ করছে এবং এ বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

আমরা মনে করি, এ ধরনের আগ্রাসী হামলা আন্তর্জাতিক আইন, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং মানবাধিকারের চরম লঙ্ঘন। একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের শীর্ষ নেতার ওপর এ ধরনের আক্রমণ শুধু আঞ্চলিক শান্তি-শৃঙ্খলাকেই বিপন্ন করে না, বরং বিশ্বশান্তির জন্যও মারাত্মক হুমকি সৃষ্টি করে।
এম এ আলীম সরকার আরও বলেন,  পশ্চিমা মার্কিন কর্তৃত্ববাদীদের পতন অতি সন্নিকটে। এখন প্রয়োজন গোটা পৃথিবীব্যাপী মজলুমদের ঐক্যবদ্ধ হওয়ার। ইঙ্গ-মার্কিন বিরোধী রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ইরান, ভারতসহ  সমমানের রাষ্ট্র নিয়ে জোট গঠন করতে হবে। 
বাংলাদেশ গণমুক্তি পার্টি বিশ্বাস করে, শক্তির প্রদর্শন ও সামরিক আগ্রাসন কখনোই টেকসই সমাধান বয়ে আনতে পারে না। বরং সংলাপ, কূটনৈতিক উদ্যোগ এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতেই আন্তর্জাতিক বিরোধের সমাধান সম্ভব। আমরা অবিলম্বে সকল পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছি এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এই ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানাচ্ছি।
আমরা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং ইরানের জনগণের প্রতি সংহতি প্রকাশ করছি।


এ জাতীয় আরো খবর