মঙ্গলবার, মে ২৬, ২০২৬

মরদেহ বিনিময়ে যুদ্ধের নির্মম বাস্তবতা: কিয়েভকে ১ হাজার সেনার দেহ হস্তান্তর মস্কোর

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০২-২৬ ২২:১৬:০৮
ছবি: সংগৃহীত।

চলমান যুদ্ধে আরেক দফা মরদেহ বিনিময়ের ঘটনা ঘটেছে রাশিয়া ও ইউক্রেন-এর মধ্যে। বৃহস্পতিবার মস্কোর এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, রাশিয়া ১ হাজার ইউক্রেনীয় সেনাসদস্যের মরদেহ কিয়েভের কাছে হস্তান্তর করেছে। বিনিময়ে ইউক্রেন ফেরত দিয়েছে ৩৫ জন নিহত রুশ সেনার মরদেহ।
মস্কো থেকে প্রকাশিত বার্তায় এ তথ্য জানায় Agence France-Presse (এএফপি)।
রাশিয়ার প্রধান মধ্যস্থতাকারী ভ্লাদিমির মেদিনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, নিহত ১ হাজার ইউক্রেনীয় সেনার দেহ ইউক্রেনীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। একই প্রক্রিয়ায় রাশিয়া পেয়েছে ৩৫ জন নিহত রুশ যোদ্ধার মরদেহ।
যুদ্ধ শুরুর পর থেকে কয়েক দফা বন্দি ও মরদেহ বিনিময়ের ঘটনা ঘটেছে। তবে এত বড় সংখ্যায় একসঙ্গে মরদেহ হস্তান্তর সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

কীওয়ার্ডস:রাশিয়া-ইউক্রেন যুদ্ধ,মরদেহ বিনিময়,মস্কো ঘোষণা


এ জাতীয় আরো খবর