সাতক্ষীরা : ছোট ভাই এর বউ ও ছোট ভাইকে হত্যা চেষ্টা মামলায় বড় ভাইকে ১ বছরের সাজা। মামলা সুত্রে জানাযায় সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর গ্রামের আকবর আলীর বড় পুত্র আবু বক্কার ছোট ভাইদের ভিটা বাড়ি থেকে উচ্ছেদ করে ভিটা বাড়ির জমি জবরদখল করে নেই। এতে বাধা প্রদান করেন অন্যান্য ছোট ভায়েরা, সেই হিংসার বশবর্তী হয়ে আবু বক্কর তার ছোট ভাইয়ের বউ আনোয়ারা খাতুন ও ভাই আবু সাঈদকে লোহার রড দিয়ে মারধর করে। উক্ত ঘটনায় আনোয়ারা খাতুন বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় মামলা করতে গেলে আবু বক্কর এর বাধার মূখে মামলা করতে না পেরে, সাতক্ষীরা আদালতে মামলা করে, আবু বক্কর ও তার বউ মনোয়ারাকে আসামী করে। যার মামলা নং সি আর ৩৮৩/২৩ মামলা টি তদন্তের জন্য আদালত পি বিআইকে দায়িত্ব দেয়। পিবিআই তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে আদালতে রিপোর্ট প্রদান করে এবং দীর্ঘদিন মামলা শুনানির পর সাতক্ষীরা সিনিয়র জুডিসিয়াল ৩নং আদালত মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি ২৬ তারিখ রায় প্রদান করে আবু বকরকে ১ বছরের কারাদণ্ড দেয়, এবং ২ নং আসামী মনোয়ারা খাতুন কে খালাস দেয়। মামলার এজহারে আরো উল্লেখ ছিল যে ছোট ভাই আবু সাঈদকে হত্যার উদ্দেশ্যে রড দিয়ে মাথায় বাড়ি মারে আবু বক্কর, এসময় আবু সাঈদকে রক্ষা করতে তার ভাবী আনোয়ারা খাতুন এগিয়ে আসলে। আনোয়ারা খাতুনকে আবু বক্কর তার বউ মনোয়ারা খাতুন ব্যাপক মরধর করে লোহার রড দিয়ে এতে আবু সাঈদ এর ডান হাত ভেঙ্গে যায়। এ রায় প্রদান কালীন সময় আসামী আবু বক্কর ও তার স্ত্রী মনোয়ারা খাতুন আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। মামলায় বাদী পক্ষে পরিচালনা করেন অতিরিক্ত পিপি এডভোকেট এবি এম সেলিম আর আসামী পক্ষের মামলা টি পরিচালনা করেন এডভোকেট আব্দুস সামাদ (৫)।