চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবঞ্জের সদর উপজেলার আমনূরা জংশন ষ্টেশনে প্রবেশের মুখে তেলবাহী একটি ট্রেনের ৪টি ওয়্গান লাইনচ্যূত হবার ঘটনা ঘটেছে। এতে ওই ষ্টেশন হয়ে রাজশাহী,চাঁপাইনবাবগঞ্জ সদর এবং চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ষ্টেশন পর্যন্ত সব ধরণের ট্রেন চলাচল প্রায় সাড়ে ৯ঘন্টা বন্ধ থাকে।
রেলওয়ে সূত্র জানায়, বৃহস্পতিবার(১৯ ফেব্রুয়ারী) ভোর পৌনে ৫টার দিকে আমনুরায় ওয়াগন ৪টি লাইনচ্যূত হয়। খবর পেয়ে ঈশ^রদী থেকে সকাল ১০টায় আসা রিলিফ ট্রেনের প্রায় সোয়া ৪ ঘন্টার চেষ্টায় দুপুর সোয়া ২টায় ওই ওয়াগন ৪টি উদ্ধার হবার পর আমনুরা জংশন হয়ে সকল রুটে ট্রেন চলাচল পূণরায় স্বাভাবিক হয়।
এদিকে ওই ট্রেন লাইনচ্যুতির কারণে ৩টি ট্রেনের যাত্রা বাতিল হয়। সকাল ৭টায় ঈশ^রদী থেকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ষ্টেশনগামী ৫৭ আপ কমিউটার টেনটি রাজশাহী পর্যন্ত আসার পর,সকাল ৬টায় রহনপুর থেকে খুলনাগামী ১৬ ডাউন মহানন্দা এবং সকাল ৬টা ১০ মিনিটে রাজশাহী ছেড়ে আমনুরা হয়ে রহনপুর হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদরগামী ১৩০ ডাাউন এই ট্রেন ৩টির যাত্রা বাতিল হয়। ফলে ওই তিন ট্রেনের যাত্রীরা ভোগান্তির শিকার হন।
আমনুরা জংশন ষ্টেশন মাষ্টার হাসিবুল হাসান বলেন, বৃহস্পতিবার সকালে খুলনা থেকে আমনুরায় অবস্থিত সরকারি ১০০ মেগাওয়াট বিদ্যূৎ উৎপাদন কেন্দ্রের জন্য নিয়ে আসা ৩০টি ফার্নেস ওয়েলবাহী একটি তেলের ট্রেনের (কেএ ওয়ান আপ) ৪টি ওয়াগন ষ্টেশনে প্রবেশের মুখে প্লাটফর্মের প্রায় আধা কিলোমিটার দূরে ওয়াচ কেবিনের নিকট লাইনচূ্যূত হয়। লাইনের যান্ত্রিক ত্রুটির কারণেই এই ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এতে কেউ হতাহত হয় নি। তেল লিকেজের কোন ঘটনাও ঘটে নি। এ ঘটনার পর পশ্চিমাঞ্চল রেলওয়ের উর্ধতণ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমনুরা পাওয়ার প্লান্টটি ষ্টেশনের প্রায় আধা কিলোমিটার দূরে অবস্থিত।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর ষ্টেশনের মাষ্টার শহিদুল আলম বলেন, আমনুরা জংশনে ট্রেন লাইনচ্যূতির কারণে আমনূরা জংশন হয়ে চলাচল বন্ধ থাকলেও চাঁপাইনবাবগঞ্জ সদর ষ্টেশন থেকে আমনুরা বাইপাস ষ্টেশন হয়ে রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
উল্লেখ্য,গত ২৪ জানুয়ারী প্রায় একই স্থানে তেল নিয়ে আসা অপর একটি ট্রেন লাইনচ্যত হলে ৮ ঘন্টা আমনুরা হয়ে ওই তিন রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।