বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

  • চৌগাছা (যশোর) প্রতিনিধি
  • ২০২৬-০২-১৮ ২১:১০:৫৯

যশোরের চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় লিহান হাসান (১৯) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো তিন জন। নিহত লিহান হাসান চৌগাছা সরকারি কলেজের শিক্ষার্থী ও উপজেলার ফুলসারা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে চৌগাছা-যশোর সড়কের সিংহঝুলী ঝাউতলা মোড়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, মোটরসাইকেল চালক কলেজ শিক্ষার্থী লিহান হাসান (১৯) ও তার বন্ধু শাহাদাত হোসেন (১৮) ফুলসারা গ্রামের বাড়ী থেকে এপাছি আর টি আর মোটরসাইকেল যোগে চৌগাছা বাজারের দিকে আসছিলো। তারা পথিমধ্যে সিংহঝুলী ঝাউতলা মোড় নামক স্থানে পৌঁছালে পার্শ্ব রাস্তা থেকে আব্দুর রহমান তার স্ত্রী ছালমা বেগমকে নিয়ে আসা একটি ব্যাটারি চালিত স্কুটির ব্রেক করলে জাগায় পড়ে যায়। পরে এপাছি আরটিআর গাড়িতে অতিরিক্ত গতি থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে উক্ত স্কুটির সাথে ধাক্কা মারে। এতে মোটরসাইকেলে থাকা দুই জনই ছিটকে রাস্তার উপর পড়ে যায়। এ সময় চারজনই আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপতালে নিয়ে যান। সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক লিহান হোসেনকে মৃত বলে ঘোষনা করেন।
চৌগাছা সরকারি মডেল হাসপতালে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক সুমাইয়া রহমান ইলমা বলেন, ছেলেটির মাথায় হেলমেট না থাকায় গুরুতর আঘাত লেগে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। বাকী আহত তিন জন প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। চৌগাছা থানার ওসি রেজাউল করিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এ জাতীয় আরো খবর