বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

অসহায় ক্যান্সার আক্রান্তের পাশে 'চৌগাছা পরিবার' স্বেচ্ছাসেবী সংগঠন

  • চৌগাছা (যশোর) প্রতিনিধি
  • ২০২৬-০২-১৮ ১৮:৩৪:৪০

যশোর জেলার চৌগাছা উপজেলার সরুপদাহ ইউনিয়নের সাঞ্চাডাঙ্গা গ্রামের মৃত নুর ইসলামের স্ত্রী কে ১০,০০০ দশ হাজার টাকা চিকিৎসা সহায়তা হিসেবে প্রদান করেছে সংগঠনটি। আজ বুধবার (১৮ জুলাই) বিকেলে সংগঠনের একাধিক সদস্য তার হাতে এই নগদ অর্থ তুলে দেন। সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদ এর আহ্বানে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোঃ শাহীন কবির, মোঃ কামরুল হাসান, দীপ্ত বিশ্বাস, মোঃ আছির উদ্দিন, মোঃ শাকিল হোসেন, মোঃ শামিম রেজা, মোঃ রাকিবুল ইসলাম রনি, মোঃ লিমন হোসেন, মোঃ তামিম ইকবাল, মোঃ সোহানুর রহমান, মোঃ রিয়াদ জিহাদি, মোঃ সোয়েব আক্তার, অন্যান্য সদস্যবৃন্দ।
নুর ইসলাম ছিলেন দরিদ্র একজন সে মারা যাবার পরে পরিবারে নেমে আসে চরম দারিদ্র্যের ছায়া। তার স্ত্রী একজন গৃহিনী তার কিছু আয়ে কোনোভাবে  চলে একলা সংসার। এরই মধ্য তার শরীরে দেখা দেয় মরনব্যাধী ক্যান্সার যার  চিকিৎসা খরচ ও কেমো থেরাপি দেওয়া ছিল তার চরম দুঃসাধ্য। এই দুঃসময়ে “চৌগাছা পরিবার” স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে সাহায্যের আবেদন করলে, সংগঠনটি দ্রুত সাড়া দিয়ে নগদ ১০০০০/ দশ হাজার টাকা প্রদান করেন।


এ জাতীয় আরো খবর