শনিবার, মার্চ ৭, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া-২ এ স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার বড় জয়, ৩৭ হাজারের বেশি ভোটে এগিয়ে

  • ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • ২০২৬-০২-১৩ ০০:৪৫:৫৩
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা হাঁস প্রতীকে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন। বেসরকারি ফলাফলে দেখা গেছে, তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩৭ হাজার ৫৬৮ ভোট বেশি পেয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু বকর সরকার তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। আসনের ১৫১টি ভোটকেন্দ্রের ফলাফলে হাঁস প্রতীক পেয়েছে ১ লাখ ১৭ হাজার ৪৯৫ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা জুনায়েদ আল হাবিব পেয়েছেন ৭৯ হাজার ৯২৭ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮ জন। এর মধ্যে ৪৪ দশমিক ৮ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
এ আসনে মোট নয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও শেষ পর্যন্ত আটজন প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা গত রোববার নির্বাচন থেকে সরে দাঁড়ান।

কী-ওয়ার্ডস: ব্রাহ্মণবাড়িয়া-২, রুমিন ফারহানা, স্বতন্ত্র জয়


এ জাতীয় আরো খবর