" নিমুরা নিমুরা নিমুরা
কাঁচা কাঁচা ছোটা ছোটা
নিমুরা লায়ে দো " ---
অস্পৃষ্ট যা সবই আনকোরা
কুমারী সম্ভোগে তাই তৃপ্ত হতে চায় কেউ কেউ
অমরত্বের দৈবজ্ঞ মেলে সেখানেই।
কামবিকৃত পুরুষ যৌবনা নারীর কাছে যেতে ভয়
সে ভয় অক্ষমতার, যদি সে পূর্ণ তৃপ্তি না দিতে পারে।
তাই সে কাঁচা লেবুর গন্ধে মাতোয়ারা হতে চায় ---
বালিকার জঙ্ঘা বেয়ে ফিনকি দিয়ে ঝরবে রক্ত
ধবধবে সাদা চাদর হবে রঞ্জিত ---
আর্তনাদ ও করুণ মিনতিতেও মুক্তি পাবে না অবলা
বন্ধু সহযোগে বসবে ডিনারে -- শ্যাম্পেইন ফোয়ারায়
কাঁটাচামচে কেটে খাবে মাংসল নিতম্ব, বারবিকিউ স্তনের
আদিম প্রবৃত্তি চরিতার্থে সিদ্ধহস্ত এইসব নামপুরুষ
আধুনিক সভ্যতার এরাই গর্বিত কারিগর
মানবতার ঠিকাদারি যাদের আন্তর্জাতিক বন্দোবস্তে,
অথচ ঘুণাক্ষরে জানবে না কেউ
নারীর যোনিপথেই হবে এইসব বিশ্ববেহায়ার বিনাশ।