শনিবার, মে ২, ২০২৬

শা হ না জ পা র ভী ন মি তা

  • মানুষের মুখ
  • ২০২৬-০২-০৪ ১২:০৬:০০

ধর্ম দেশ অর্থনীতি বা রাজনীতি 
সমাজ সংসার খুঁজে মূল্যবোধ আঁতিপাঁতি,
নৈতিকতার অবক্ষয় হয় যদি ধর্মের লেবাস 
বিস্ময়ে দেখি এপস্টাইনের ভয়াবহ বিলাস । 

মানুষ যদি সে না হয় মনুষ্যত্বের বেসাত
মূল্যবোধ হারায় ,থাকে না বিবেকের কষাঘাত,
শিশুর চিৎকার দ্বিকবিদিক সময়ের শ্বাসাঘাত 
সমুদ্র উত্তাল দিকে দিকে সুনামির আঘাত । 

ভুকম্পনে কাঁপে মাটি ভেঙে সুউচ্চ অট্টালিকা 
মানুষ কি ভাবে! পাপের বোঝায় ঈমান ফাঁকা!
নারীর অবদমন যদি হয় ধর্মের লেবাস  
মা মাটি দেশ নয় পতিতা ,আমার স্বদেশ। 

মুখোশের আড়ালে খুঁজে ফিরি মানুষের মুখ 
পৃথিবীতে ধর্ম বর্ণ মিশে থাক, মানবতা উন্মুখ ।


এ জাতীয় আরো খবর