শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ৭ ভারতীয় গরু ও নেশার সিরাপ জব্দ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০২-০১ ১৮:৪৫:১২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবি’র পৃথক ৩টি অভিযানে  চোরাচালানকৃত ৭টি ভারতীয় গরু ও ৩৫ বোতল এস্কাফ ভারতীয় নেশার সিরাপ জব্দ  হয়েছে। তবে এসব অভিযানে কেউ আটক হয় নি। বিজিবি জানায়,গত শনিবার দিবাগত রাত ১টা থেকে রোববার (১ফেব্রুয়ারী) সকাল ৮টা পর্যন্ত গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি’র ৩টি বিশেষ টহল দল অভিযানগুলো পরিচালনা করে।
বিজিবি আরও জানায় সদরের চরাবাগডাঙ্গা বিওপি হতে চরবাগডাঙ্গা  ইউনিয়নের রানীনগর গ্রামে অভিযানে জব্দ হয় ২টি গরু। সদরের বাখের আলী বিওপি হতে সদরের নারায়ানপুর ইউনিয়নের মুন্নাপাড়া গ্রাম সংলগ্ন পদ্মা নদীর চর হতে জব্দ হয় ৫টি গরু। এছাড়া  শিবগঞ্জের মনোহরপুর বিওপির টহল দল শিবগঞ্জের দূর্লভপুর ইউনিয়নের গোপালপুর গ্রাম থেকে জব্দ করে ৩৫ বোতল সিরাপ।
রোববার(১ ফেব্রুয়ারী) বিকালে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, জব্দ সিরাপ শিবগঞ্জ থানায় ও গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে। 


এ জাতীয় আরো খবর