বুধবার, আগস্ট ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বীর মুক্তিযোদ্ধা কয়েসউদ্দীন মাঝির ইন্তেকাল,রাষ্টীয় মর্যাদায় দাফন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০২-০১ ১৮:৩৮:০৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের  বজরাটেক পিরেনচক গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা  কয়েসউদ্দীন মাঝি (৮৫)  ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। গত শনিবার(৩১ জানুয়ারী)  রাত ৯টার দিকে  নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। মৃত্যুাকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৪ মেয়ে সহ বহু গূণগ্রাহী রেখে গেছেন।
রোববার(১ফেব্রুয়ারী)দুপুর আড়াইটায় বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়য় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর  ওই মাঠে জানাজার নামাজ শেষে বজরাটেক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলাহাটের সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম আহমেদ, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হক,ভোলাহাট  সদর ইউপি সাবেক চেয়ারম্যান ইয়াজদানী আল রাজী জজর্, বীর মুক্তিযোদ্ধা ডা.আশরাফুল ইসলাম চুনু,তৈমুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ। 


এ জাতীয় আরো খবর