চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র্যাবের অভিযানে তিন কেজি তিনশত ছয় গ্রাম সাদা, কালো ও হলুদ বর্ণের গান পাওডার ও বোমা তৈরির বিভিন্ন সামগ্রী জব্দ করেছে র্যাব। বোমা তৈরির সরঞ্জামের মধ্যে রয়েছে ৮৫৫ গ্রাম কাঁচের গুড়া, ৮০২ গ্রাম পাথর, ১৮৭ গ্রাম লোহার পেরেক, ১২টি জর্দার কৌটা, ৬টি গ্যাস লাইটার ও ২টি লাল রং এর স্কচটেপ। র্যাব জানায়, গত শুক্রবার (৩০ জানুয়ারী) রাত সাড়ে ১০টার দিকে গোপন খবরের ভিত্তিতে ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৫ নং বেড়ি বাঁধ সংলগ্ন একটি লিচু বাগানের ভেতর অভিযান চালিয়ে এসব সামগ্রী জব্দ করা হয়। তবে অভিযানে কেউ আটক হয় নি।
শনিবার(৩১ জানুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে দুটি বাজার করা প্লাস্টিকের ব্যাগের ভেতরে পলিথিনে মোড়ানো ৩.৩০৬ গ্রাম লাল,কালো ও হলুদ বর্ণের গান পাওডার সদৃশ গুড়া পদার্থ এবং বোমা তৈরির সরজ্ঞাম ৮৫৫ গ্রাম কাঁচের গুড়া, ৮০২ গ্রাম পাথর, ১৮৭ গ্রাম লোহার পেরেক,১২টি জর্দার কৌটা, ৬টি গ্যাস লাইটার ও ২টি লাল রং এর স্কচটেপ জব্দ হয়। জব্দ আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।