বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহি পল্লী চিকিৎসক নিহত

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০১-২৮ ১৯:৫৭:৩২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  এক মোটরসাইকেলের আরোহি ফয়সাল আহমেদ (৩১) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি শহরের উপ-রাজারামপুর মহল্লার আব্দুল লতিফের ছেলে। তিনি পল্লী চিকিৎসক ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২৮ জানুয়ারী) দুপুর পৌনে ২টার দিকে উপরাজারামপুর এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী মহাসড়ক ধরে একা মোটরসাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছিলেন ফয়সাল। এ সময় বিপরীতে  শহর কেন্দ্রের দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে আহত হন ফয়সাল। তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে নেয়া হলে দুপুর আড়াইটার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল দুটি জব্দ করেছে। অপর মোটরসাইকেল  চালকের খোঁজ করা হচ্ছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী  আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।  


এ জাতীয় আরো খবর