শুক্রবার, মার্চ ৬, ২০২৬

বরগুনা আঞ্চলিক অফিস ও প্রকল্প এলাকা পরিদর্শন করলেন গণস্বাস্থ্য কেন্দ্র এর সিইও এএইচএম সফিকুজ্জামান

  • এম আর অভি,
  • ২০২৬-০১-২৭ ২২:০৪:২৩

বরগুনা প্রতিনিধি: গণস্বাস্থ্য কেন্দ্র এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ এইচ এম সফিকুজ্জামান বরগুনায় গণস্বাস্থ্য কেন্দ্রের আঞ্চলিক অফিস ও প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন । ২৭ জানুয়ারি মঙ্গলবার বেলা ১১টায় শহরের কলেজ রোড গণস্বাস্থ্য কেন্দ্রের আঞ্চলিক অফিস ও সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের ইটবারিয়া গ্রামের গণকৃষি সমবায় প্রজেক্ট পরিদর্শন করেন। এ সময় পরিচালক প্রকৌশলী রঞ্জন কুমার মিত্র, হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম সোহেল, আঞ্চলিক ব্যবস্থাপক মনমথ পান্ডে বাদল সহ গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মীবৃন্দ এবং কৃষক হানিফ মোল্লা, শাহ আলী এবং আরিফ সহ স্থানীয় ব্যক্তিবর্গ তার সাথে উপস্থিত ছিলেন । গণকৃষি সমবায় প্রজেক্ট পরিদর্শন কালে তিনি কৃষক-কৃষাণীদের সাথে কথা বলেন এবং প্রজেক্টের বিষয় খোঁজ-খবর নেন ।  এর পূর্বে তিনি গত ২৬ জানুয়ারি সোমবার সন্ধ্যায় ঢাকা থেকে লঞ্চ যোগে বরিশাল আসনে। পরে ২৭ জানুয়ারি মঙ্গলবার বরিশাল থেকে সকাল ১০ টায়  বরগুনা সার্কিট হাউসে পৌঁছেন । ২৮ জানুয়ারি সকালে বরিশাল থেকে ভোলা উদ্দেশ্যে যাত্রা করবেন এবং রাতে ভোলায় অবস্থান করে ভোলা চরফ্যাশনের গণস্বাস্থ্য হাসপাতাল তার পরিদর্শন করার কথা রয়েছে। পরে ২৯ জানুয়ারি সে ভোলার চরফ্যাশন থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব (পিআরএল) ও । কনজ্যুমার এসোসিয়েশন অব ক্যাব এর সভাপতি।

 


এ জাতীয় আরো খবর