শনিবার, জুন ২৭, ২০২৬

ফে র দৌ স খা ন ম

  • তুমি
  • ২০২৩-০৯-০৫ ০৯:৩৫:১৪

তুমি এবং তোমাদের বলছি !
কেন আমার পিছু নাও ?

এই আমি………!
আমি তো বেশ ছিলাম !
রোজ সকালে নীল আকাশ দেখে যার ঘুম ভাঙ্গতো ,
বেড রুম  attached খোলা বেলকনি,
সত্যি ! ভীষন সুন্দর……..

আমি প্রান খোলা মানুষ ,
মুক্ত আকাশে আমার নিঃশ্বাস,
সকাল বিকেল সন্ধ্যা গড়িয়ে যায়,
আহা….কি অদ্ভুত দৃশ্য………..

যখন আকাশ মেঘলা হয়, 
অঝোরে বৃষ্টি নামে মন যেন কেমন করে !
বৃষ্টির ছোয়া ক্ষানিকটা গায়ে মাখি,
দু, নয়নে স্বপ্ন আঁকিনি বহু বছর ! 
স্বপ্ন মানে আতংঙ্ক……….

আমি ভুল করেও দুঃস্বপ্ন দেখতে চাইনি !
বার বার এড়িয়ে যাই……….
জলন্ত আগুনে পুঁড়ে ছাই হতে পারবো না যে !
পুরোনো ক্ষত মনে হলে আজ ও চমকে উঠি !

যুদ্ধ করতে করতে শেষ প্রান্তে দাড়িয়ে,
ক্লান্ত হতে হতে হাপিয়ে গেছি আর কতো বলো  ???
স্হির হয়ে ছিলাম খানিকটা……..
চোখ নামিয়ে পথ চলি…………
সবার আড়াল হবো বলে !

পারলাম কোথায়…….!
স্বয়ং বিধাতা বার বার পরীক্ষায় ফেলেন,

তোমাকে বলছি………
বলিনি সঙ্গী হতে হবে একজন কাছের মানুষ চেয়েছি,
অন্তত যাবার বেলায়  বিদায় বলে যাবে !
একাকি কিছুক্ষন আমার মত করে,
আমার সাথে থাকবে,
রাখবে সযত্নে………!!


বন্ধু আইডি-৪৭৫


এ জাতীয় আরো খবর