শনিবার, জুন ২৭, ২০২৬

র ফি কু ল ই স লা ম

  • শ্রাবণে না এলে শরতে এসো প্রিয়
  • ২০২৩-০৯-০৫ ০৯:৩০:০৫

সারাদিন ঘনমেঘে আকাশ রয়েছে ঢাকা 
শ্রাবণে যারে হলো না দেখা, 
শরতে এসে নেমেছে মুষলধারা ঝরঝর 
ভেজে  জীর্ণঘর জনশূন্য পথ একা।
রিমঝিম এমনি বর্ষার জলে ভিজে যেতে
অশান্ত প্রকৃতি ছিল অধির উন্মুখ, 
ঘন-কালো মেঘ অঝরে ভরেছে নদী বুক 
দু'কূল চুম্বনে প্রিয়ার মতো লোভে সুখ।
নীরবে বৃষ্টিতে ভেজে দূরে ফসলের মাঠ 
ভেজে একাকী ছাদ কার্ণিশে বুনোঘাস,
ভিজে ভিজে জাগে বর্ষা রাতের অন্ধকার 
চুপিসারে ভেজে নিঃঙ্গতার দীর্ঘশ্বাস। 
অবিরাম বৃষ্টি ঝরে উঠোনে জমেছে জল 
পুলকিত উচ্ছ্বাসে হাঁসেরা করছে খেলা,
মেঘেদের মতো আষাঢ় শ্রাবণে না এলে 
শরতে ফিরে এসো প্রিয় বর্ষার এই বেলা।

 


এ জাতীয় আরো খবর