চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জস্থ এক্সিম ব্যাংক কৃষি বিশ^বিদ্যালয় বাংলাদেশের আয়োজনে পিঠা উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারী) দিনব্যাপী জেলা শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত উৎসবে শিক্ষার্থীরা নানা পদ,স্বাদ,রং, আকৃতি ও ঘ্রাণের পিঠা প্রদর্শণ করে। প্রায় ২০টি স্টলে শিক্ষার্থীরা শুধু আগে থেকে তৈরী করা অর্ধশতাধিক পদের পিঠাই নং বরং তাৎক্ষনিক পিঠা তৈরী করে স্বাদ নেয়া ও ক্রয় করার সূযোগ করে দেয় দর্শনার্থীদের। কোন কোন স্টলে ৩০-৩৫ রকম পিঠা স্থান পায়।
উৎসবে অংশ নেয়া শিক্ষার্থী রওনক জাহান বলেন, পিঠা শুধু একটি খাবারই নং বরং বাঙ্গালীর হাজার বছরের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। যুগ যুগ ধরে গ্রাম বাংলার ঘরে ঘরে দাদি নানীরা হরেক পদের পিঠা বানাতেন সেগুলো হারিয়ে যেতে দেয়া যাবে না। ধরে লাখতে হবে যুগ যুগ। ভবিষ্যৎ প্রজন্মকে এসব পিঠা-পুলির স্বাদের সাথেও পরিচয় করিয়ে দিতে হবে।
স্টল পরিদর্শনকালে বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সফিকুল বারি উৎসবের উচ্ছসিত প্রশংসা করেন। তিনি বলেন, উৎসব দেখে নিজের বাড়িতে ছেলে বেলায় দাদি-মায়ের হাতে বানানো কুলি,পুলি,ধুপি,ভাপা পিঠার কথা মনে করছে। চুলার পাশে গোল হয়ে বসে খাওয়া হত টাটকা বানানো পিঠা। আমাদের এই প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখতে হবে। তিনি সম্পূর্ণ নিরাপদ এই খাবার পরিবেশনের পরিবেশ নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন। শিক্ষা সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে নিয়মিত এ ধরণের আয়োজনের মাধ্যমে বাঙ্গালী সংস্কৃতিকে উৎসাহিত করার আহব্বান জানান উপাচার্য।
এদিকে এই উৎসবকে ঘিরে মাঘের শীতের মিষ্টি রোদ্দুরে খোলা মাঠে শিক্ষার্থীরা পিঠা খেতে খেতে আনন্দ আড্ডায় মেতে ওঠে।