বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

না সি য়া ডে লা

  • আজ কি বার ?
  • ২০২৬-০১-১৮ ০৮:৫৯:১১

জানালায় রোদ পোহাচ্ছি, 
ঘুমটা বেশ দেরিতে ভেঙেছে, তাতে কি ! 
আমার তো রাত দিন আর দিন রাত সমান। 
আচ্ছা, আজ কি ছুটিরদিন ? 
কেমোন যেনো উৎসব উৎসব মনে হচ্ছে আশেপাশে ,
চারিদিক থেকে অনবরত, 
 মাংশ- পেয়াজ -রসুনের গন্ধ এসে শরীরটা 
ত্রাহী ত্রাহী করে উঠলো।  
উঠে অন্য জানালায় বসলাম, বেশ রোদ পড়েছে। 
হ্যা আরাম লাগছে রোদটায়! 
অল্প শীত স্কিনে বেশি ক্ষতি করে, 
বোঝা যায়না তার পরিমাপ। 
তাই ঠোঁটে লিপজেল দিয়ে বসলাম,
যদিও শীত তেমোন নেই তারপরও 
এর উষ্ণতাটুকু দারুন, 
যে রকম আমার পদ্মের রেখে যাওয়া উঞ্চতা 
আমাকে ঘিরে রাখে সারাক্ষণ। 


এ জাতীয় আরো খবর