বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

ম হা দে ব ন স্ক র

  • তুমি একটু অন্যরকম
  • ২০২৬-০১-১৭ ২০:১৭:৪৭

তুমি একটু অন্যরকম, 
মেঘ ডাকলে ওঠোনা,মানুষ মরলে জাগনা। 
তুমি একটু অন্যরকম, 
ধর্মে ধর্মে এত হিংসা,তোমার কিছু যায় আসে না। 
তুমি একটু অন্যরকম। 

বাতাস তার নিয়ম জানে,তুমি ঘোরো উল্টো পথে । 
তোমার যেমন বাড়বারন্ত, উল্টেপড়ার ভয় থাকে। 
বাতাস জানে কোথায় তাকে থামতে হবে। 
একলা হবে? একলা হয়ে কোথায় যাবে? 

এইযে ধরো, পিটিয়ে মারা, পুড়িয়ে মারা 
হিংসা-তে প্রাণ বলি দেওয়া, শিখিয়েছিল? 
শিখিয়েছিল ধর্ম যারা প্রতিষ্ঠাতা ? 

তুমি তো সেই বিড়ালছানা, কোন কথাই মানো না। 
পাতকুড়োনো মাছের কাঁটা, তাতেই অসীম ভক্তি তোমার। 
তুমি একটু অন্যরকম, মেঘ ডাকলে ওঠো না, মানুষ মরলে জাগনা।


এ জাতীয় আরো খবর