মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স অভিযানে গ্রেপ্তার ৬ মাদকসেবীর ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে কারাদন্ড

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০১-১৫ ১৯:৩২:০৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এক্সিকিউটিভ ম্যাজিষ্টেটের নেতৃত্বে  মাদকবিরোধি টাস্কফোর্স অভিযানে ৯০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ৬ মাদকসেবীকে  ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদন্ড এবং বিভিন্ন অংকের অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে। বৃহস্পতিবার(১৫ জানুয়ারী) বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত জেলা শহরের ফকিরপাড়া বস্তি ও রেহাইচর মহল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে ফকিরপাড়ার মন্টু আলীর ছেলে হাসান আলীকে (৪৬) ৬ মাসের কারদন্ড  ও ১০ হাজার টাকা অর্থদন্ড,রেহাইচরের নেপাল কর্মকারের ছেলে কাজল কর্মকার(৩৭) ও  একই এলাকার মিজানুর রহমানের ছেলে মো. হারুনকে(৩৫)  ২মাস করে কারাদন্ড ও ৫০ টাকা করে অর্থদন্ড,শহরের আজাইপুর মহল্লার মৃত মোহতারেম আলীর ছেলে মোহাইমেনুল ইসলাম(৩৪) ও রেহাইচরের মৃত আমির আলীর ছেলে মো. মাহাবুবকে (৩৩) ২ মাস করে কারাদন্ড ও ১০০ টাকা করে অর্থদন্ড এবং শহরের শিবতলা নতুনপাড়া মহল্লার মৃত আমিনুল ইসলামের ছেলে নাদিম হোসেনকে (৫১) ১ মাসের কারাদন্ড ও ৫০ টাকা অর্থদন্ডে দন্ডিত  করা হয়।
 জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন,  জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট মো.সাব্বির আহমেদ রোবেল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দন্ডিতদের কারাগারে পাঠানো হয়েছে। সদর থানা পুলিশ অভিযানে সহায়তা করে।


এ জাতীয় আরো খবর