শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

কালিহাতীতে নিখোঁজের ১৩ ঘন্টা পর যুবকের লাশ উদ্ধার

  • আব্দুস সাত্তার
  • ২০২৩-০৯-০৪ ১৬:৩৪:৫৯
প্রতিনিধি,টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে পিকনিকের নৌকা থেকে পড়ে নিখোঁজের ১৩ ঘন্টা পর শাকিল (১৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। সোমবার সকাল ৮ টার দিকে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের খিলগাতী গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।নিহত শাকিল রব্বানী উপজেলার বল্লা ইউনিয়নের রামপুর কুকরাইল গ্রামের আব্দুর রউফ রব্বানীর ছেলে। জানা গেছে, প্রায় ২৫ জন বন্ধু মিলে রোববার সকালে রামপুর থেকে নৌকা যোগে সখিপুর উপজেলার বহেড়াতৈল,নকিল বিলে পিকনিকে যায়। পরে সেখান থেকে সন্ধ্যায় ফেরার পথে কালিহাতী উপজেলার খিলগাতী এলাকায় পৌঁছলে রাত ৮ টার দিকে হঠাৎ নৌকা থেকে পড়ে যায় শাকিল। তখন বন্ধুরা নদীতে নেমে অনেক খোঁজাখুঁজি পর তাকে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। সোমবার সকালে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল নদী থেকে তার লাশ উদ্ধার করে। টাঙ্গাইল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিন বলেন,খবর পেয়ে আমাদের ডুবুরি দল গিয়ে উদ্ধার কাজ শুরু করে। পরে তার লাশ নদী থেকে উদ্ধার করা হয়।

এ জাতীয় আরো খবর