শনিবার, মে ২, ২০২৬

মা হা বু বা লা কি

  • বিরক্তিকর বর্তমান
  • ২০২৩-০৯-০৩ ২৩:৫৬:০৫

সেই কয়েক বছর আগের কথা বলছি---
কি সুন্দর একটা জীবন ছিল সবার,
এরপর ফেসবুকের জোয়ারে আদিম হয়ে উঠলাম।

যাচ্ছেতাই হলো জীবনের ধারা
পালটে গেলো কবিতার খাতা-কলম,
আইফোন, ট্যাব,অনলাইন লেখাপড়া ;
কী চমৎকার সব আয়োজন। 
অথচ,দাদাবাড়ীর ঈদ -পুকুরপাড়, শিশির ভেজা দূর্বা
আর আপনজনের একসাথে দেখা হওয়াটায়
সবাই বেস পরিনত ছিলাম।

দিনে দিনে মগজ খেয়েছে ফোনও ফেসবুক 
বিবেকবুদ্ধি প্রতিনিয়ত ধোলাই হয়েছে,
টাকা ও ক্ষমতার পারদে বদলে গেছে মানুষ। 
সবাই যে যার চার দেওয়ালে মগ্ন নিজের মতো
ফেরারি হয়েছে স্নেহ প্রেম উচ্ছলতা ও মায়া।

গত সময়টায় আমরা কেমন ধীর শান্ত ছিলাম
বাবা-মা, ভাইবোন মিলে সহজ সরল জীবন ছিলো , 
আনন্দ ছিলো,তৃপ্তি ছিলো কোন অভিযোগ ছাড়াই।
বিকেল হলেই মাঠে যাবার জন্য মন পুড়তো;
অথচ আজ,কৃত্রিম অভিনয়ে যন্ত্র হয়ে উঠেছি।

তবে যাদের প্রতিটি ক্ষেত্র দিক নির্দেশনা দেয় 
ব্যাবসায়ীক কোন দূর নিয়ন্ত্রক;
একবার না হয় এসবে অনভ্যস্ত হই সবাই,
ডিজিটাল মননশীল, লোভ ও স্বার্থপরতা
থেকে একবার না হয় ঘুরে দাঁড়াই সকলে;
আসলে বর্তমান খুব বিরক্তি ও অসস্তিকর লাগছে। 
 


এ জাতীয় আরো খবর