চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের পদ্মা তীরের সীমান্ত ঘেঁষা দূর্গম কৃকরিপাড়া গ্রামে ৩শত অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে বিজিবি। মঙ্গলবার(৬ জানুয়ারী) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩বিজিবি) উদ্যোগে ফতেপুর বিওপির আওতাধীন ওই গ্রামে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সেক্টর কমান্ডার এবং বিজিবির উপ-মহাপরিচালক সৈয়দ কামাল হোসেন।
এ সময় তিনি বলেন, এই তীব্র শীতে পূর্বের ন্যয় সীমান্তের অসহায় জনগণের পাশে রয়েছে বিজিবি। এ উদ্যোগ অব্যহত থাকবে। সীমান্তবাসীদের মানবিক সবরকম সহায়তাও বিজিবি অব্যহত রাখবে।
অনুষ্ঠানে ৫৩ বিজিবি অধিনায়ক লে.কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, সহকারী পরিচালক রফিকুল ইসলাম সহ সংশ্লিষ্টরা উপস্তিত থাকবে।