শনিবার, অক্টোবর ৩, ২০২৬

দাগনভূঞা সড়ক দুর্ঘটনায় ১ নিহত ৬ আহত

  • দাগনভূঞা প্রতিনিধি
  • ২০২৬-০১-০৬ ১১:১৫:২৭

দাগনভূঞা থেকে  তালতলী -চৌধুরীহাট সড়কে মোবারক মেম্বার বাড়ির দরজার সামনে সিএনজি - সিএনজি মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ৬ জন আহত। সোমবার রাতে এ ঘটনা ঘটে 
নিহত জাকির হোসেন (৫৫) পিতা শফি উল্যাহ। 
 ৬ জন জরুরী বিভাগে চিকিৎসা নিয়েছেন। ৪ জনের অবস্থা গুরুতর জখম থাকার কারণে ফেনী সদর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। ২ জন চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন বলে জানা গেছে। দূর্ঘটনার স্থানে সড়কে বালি রাখার অন্যতম কারন এবং গাড়ির গতি ছিল বেশি  বলে জানিয়েছেন স্থানীয়রা। আহতদের মধ্যে মা সহ শিশু সন্তান ২জন যাদের বয়স ৪ মাস।


এ জাতীয় আরো খবর