শনিবার, মে ২, ২০২৬

মো শা হে দ চৌ ধু রী

  • ভালোবাসা মানে
  • ২০২৩-০৯-০৩ ০৯:০৫:৫৭

ভালোবাসা মানে বামে আর ডানে তাকানো যে অবিরাম 
ভালোবাসা মানে হৃদয়ে হৃদয়ে পাঠানো নীল এক খাম।।

মাথার ওপরে উদার আকাশ ভালোবাসা ভালো বলে
ভালোবাসা মানে খুব কাছে এসে যায় যে হৃদয় দলে।
ভালোবাসা মানে দুঃখ কষ্ট প্রতিটি দিবস যাম।। 

ভালোবাসা মানে নদী অকারণে অবিরত বয়ে চলা
ভালোবাসা মানে নিবিড় গোপনে মনের কথাটি বলা।
ভালোবাসা লেখে জলের কালিতে তার ও আমার নাম।। 

ভালোবাসা মানে সত্যটা বলা টানটান করে সিনা
ভালোবাসা মানে বুকের ভেতরে বাজানো অগ্নিবীণা। 
প্রতিদিন আমি ভালোবাসা কিনি মিটিয়ে ন্যায্য দাম।।


এ জাতীয় আরো খবর