বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

রী তা রা য়

  • ধূসর মন
  • ২০২৫-১২-৩০ ১১:০১:৩৫

সকালের রবিটাও দেখ আছে মুখ ঢেকে
গাছ - পালা, পশু- পাখি যায় ডেকে ডেকে।
ওঠো ওঠো রবি ভাই,কেন তোমার দেখা নাই
হিমালয়ের হিমে দেখো, দেহে সার নাই।
ওই দেখো,সোনা মুখে নেই কলকল
শীতের দাপটে দেখ শুধু কনকন।
আড় চোখে রোদ হাসে সাদা চাদর পরে
বুড়োবুড়ি হুড়োহুড়ি দেখো  মরে ঘরে ঘরে।
হাত তুলে শিশু খুঁজে সূ্য্যি মামাকে
বুড়োবুড়ি শুধু রাতে খোঁজে চাঁদ মামাকে।
এই রূপে আর কত করি খোঁজাখুঁজি 
ধোয়া ধোয়া ছাড় পথ চলো সোজাসুজি।
মন নাকি না গায় গান ধোয়াসার পথে
ধূসর মন তাই আজ প্রকৃতির মাঝে

 


এ জাতীয় আরো খবর