বুধবার, আগস্ট ১৯, ২০২৬

পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন ছাড়াল ৮ লাখ ৪৮ হাজার,ভোট ১২ ফেব্রুয়ারি

  • ডেস্ক রিপোর্ট
  • ২০২৫-১২-২৯ ১৮:১৯:৫৩

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনকারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, এ পর্যন্ত ৮ লাখ ৪৮ হাজার ৫০০ জন ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।
গত ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া এই নিবন্ধন কার্যক্রম চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। নিবন্ধন সম্পন্ন হলে সংশ্লিষ্ট ভোটারের দেওয়া ঠিকানায় ডাকযোগে ভোটপত্র পাঠানো হবে। ভোট প্রদান শেষে সেই ব্যালট নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে ফেরত পাঠাতে হবে।
পোস্টাল ভোটে নিবন্ধনকারীদের মধ্যে যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, সৌদি আরবসহ বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা যেমন রয়েছেন, তেমনি দেশের ভেতরের ভোটাররাও এই ব্যবস্থার আওতায় এসেছেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, পোস্টাল ভোট পদ্ধতির মাধ্যমে প্রবাসী ও বিশেষ পরিস্থিতিতে থাকা ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। সবকিছু ঠিক থাকলে আগামী ১২ ফেব্রুয়ারি একযোগে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

কী-ওয়ার্ডস:পোস্টাল ভোট,গণভোট,জাতীয় নির্বাচন


এ জাতীয় আরো খবর