চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে সোনামসজিদ স্থলবন্দর মহাসড়ক বøকেড,বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচী পালিত হয়েছে। শুক্রবার(১৯ ডিসেম্বর) দুপুর সোয়া ২টায় জেলা শহরের শান্তিমোড় থেকে বিক্ষুদ্ধ ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে ছাত্রশিবির,বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলন,ছাত্র অধিকার পরিষদের প্রায় একশত নেতাকর্মী অংশ নেন। মিছিলটি শহরের বিভিন্ন পথ ঘুরে বিশ^রোড মোড়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে যান চলাচল প্রায় ১৫ মিনিটের জন্য বন্ধ করে দিয়ে বøকেড কর্মসূচী পালন করে। এ সময় কিছুটা যানজট সৃষ্টি হয়। পরে বিক্ষোভকারীরা বিশ^রোড মোড়ে অবস্থান নিয়ে সমাবেশ করে।
সমাবেশ থেকে ভারতীয় আধিপত্যবাদ বিরোধি বীর শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রæত বিচার দাবি করা হয়। সমাবেশে বক্তরা স্বরাষ্ট্র,আইন ও পরিরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন। এ সময় বক্তব্য দেন আব্দুর রাহিম,সাব্বির আহমেদ, মাহিন খান, মোত্তাসিন বিশ^াস, আব্দুল হাদি, রবিউল ইসলাম, ফরহাদ হোসেন, মো.সাদ,আকিব হোসেন প্রমুখ।
এর আগে গত বৃহস্পতিবার(১৮ ডিসেম্বর) রাতে হাদির মৃত্যুর খবর জানার পর বিক্ষোভ-সমাবশে অনুষ্ঠিত হয়। শহরের বাঁতেন খাঁ মোড় থেকে বের হয়ে মিছিলটি শহরের সেনটু মার্কেট মোড়ে সমাবেশ করে। কর্মসূচীতে নবাবগঞ্জ সরকারি কলেজ ছাত্র দল সভাপতি হাসান আলী ও ছাত্রশিবির সভাপতি রবিউল ইসরামের নেতৃত্বে ছাত্রদল,বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদ নেতাকর্মীরা অংশ নেন।প্রায় পৌনে একঘন্টার কর্মসূচী থেকে হাদি হত্যার প্রতিবাদ জানানো হয়।
এদিকে এনসিপি শুক্রবার দুপুরে শহরের নিউমার্কেট এলাকায় জেলা আহব্বায়ক আলাওল হোসেনের নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচী পালন করে।
সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) নূরে আলম বলেন,এসব কর্মসূচী শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নি। পারিস্থিতির দিকে পুলিশের নজরদারি অব্যহত রয়েছে।