দেশ ব্যাপী পালিত হচ্ছে ১৬ ডিসেম্বর ২০২৫ মহান বিজয় দিবস। লাখো শহীদের রক্তে অর্জিত স্বাধীন বাংলাদেশ।
১৬ই ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার সকাল ৭টায় ডুমুরিয়া উপজেলা স্বাধীনতা স্মৃতিসৌধে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে দেশের জন্য জীবন উৎসর্গ কারী সকল শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন নিসচা ডুমুরিয়া উপজেলা শাখা উপদেষ্টা এস এম জাহাঙ্গীর আলম,সভাপতি খান মহিদুল ইসলাম, সহ-সভাপতি গাজী আব্দুল আজিজ,সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন, দুর্ঘটনা অনুসন্ধান সম্পাদক জাহাঙ্গীর আলম মুকুল, কার্যকরী সদস্য গাজী সোহেল আহমেদ, আব্দুর রহমান বেপারী, জুয়েল বিশ্বাস, ফরিদুল ইসলাম, এম এ জলিল, শাহারুজ্জামান সবুজ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।