যেদিন আমি সত্যি উধাও হবো,
সেদিন আমার শোকবার্তা হয়তোবা
পৌছাবে না সবার কানে।
কেউ কেউ খুঁজবে আমাকে সেলফোনে,
ম্যাসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, টুইটারে কিংবা
ফেসবুক ওয়ালে, কিন্তু তখন আমি
অনেক দূরে মেঘ, বৃষ্টি, ঝড় উপেক্ষা করে
সাত আসমান পেড়িয়ে।
শুধু আমার লেখা অসমাপ্ত গল্প, কবিতাগুলো
অসহায়ের মতো প্রতিদিন দৈর্ঘ-প্রস্থে
নিরবে দীর্ঘ হতে থাকবে
এই শহরের মানুষগুলোর মাঝে।