মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

মহেশখালীতে মোবাইল কোর্ট অভিযান ৩ টি বালুবাহী ডাম্পার আটক,১লক্ষ টাকা অর্থদন্ড প্রদান

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৫-১২-০৮ ২৩:০৯:২৯

মহেশখালী,কক্সবাজার
মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি)ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আবু জাফর মজুমদার এর নেতৃত্বে বড় মহেশখালীতে  মোবাইল কোর্ট অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনরত অবস্থায় ৩টি বালুবাহী ডাম্পার আটক, ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। 
মহেশখালী ফের অবৈধ বালু উত্তোলন কারিদের আতঙ্কের নাম সদ্য যোগদানকৃত মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবু জাফর মজুমদার।
০৮ ডিসেম্বর সোমবার দিনে দাপ্তরিক কাজ শেষে রাতে মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবু জাফর মজুমদার এর নেতৃত্বে এই  অভিযান পরিচালনা করা হয়।  
এই সময় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনরত অবস্থায় ০৩(তিন)টি বালুর ডাম্পার আটক করা হয়েছে। 
পরবর্তীতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী দুইটি ভিন্ন মামলায় ১,০০,০০০/-(এক লক্ষ টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সহযোগিতায় ছিলেন-মহেশখালী উপজেলা (ভূমি) অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক/নাজির মুহাম্মদ মাঈনুল হাসান, ইন্দ্রজিত পাল, নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্য সহ মহেশখালী থানা পুলিশের একটি টিম।
মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবু জাফর মজুমদার  বলেন- অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলমান থাকবে।

 


এ জাতীয় আরো খবর